×

জাতীয়

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

টিএসসিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এবং প্রক্টর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টিএসসিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

আব্দুল কাদের দাবি করেন, ডাকসু নির্বাচনে রাজনৈতিক এজেণ্ডা বাস্তবায়ন করছেন তারা ঢাবি উপাচার্য ও প্রক্টর। ডাকসু নির্বাচন ও ভোট গণনা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জানান তিনি।

ডাকসু নির্বাচন কমিশনকে অথর্ব ও আনাড়ি নির্বাচন কমিশন বলে উল্লেখ করেন আব্দুল কাদের। তিনি অভিযোগ করেন, একদল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মেকানিজম করেছে। আরেকদল বাইরে থেকে মেকানিজম করেছে। আমাদেরকে কেউ রেসপন্স করে নাই। ছাত্রদল ও শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।

আব্দুল কাদের দাবি করেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয় বরং এটি মূলত স্পষ্টত জামায়াত-বিএনপি, ছাত্রদল-শিবিরের মধ্যে হিসাব-নিকাশ এবং ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে। সাদিক কায়েম (ছাত্রশিবিরের ভিপি প্রার্থী) ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করেছে। আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে।

তিনি বলেন, আমরা আগে থেকেই বলেছি, এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অথর্ব এবং নতজানু কমিশন। এরা দুই ভাগে বিভক্ত। একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করেছে। অন্যটি শিবিরের। প্রচারণা থেকে মনোনয়নপত্র পর্যন্ত তারা অনেক বিধিনিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে। কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App