×

জাতীয়

এনআইডি হারালে জিডি করতে হবে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

এনআইডি হারালে জিডি করতে হবে না

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাঃ সরওয়ার হোসেন স্বাক্ষর করা এক পত্রে এ কথা জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জি.ডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বিলুপ্ত করা হলো।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

এসময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পড়ে ইসিতে। এতে এনআইডি সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে সম্প্রতি এই দাবি করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App