×

জাতীয়

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মারা যান তিনি। 

মৃত শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। জাবি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন তিনি।

এদিন জাকসু নির্বাচনের ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ওই শিক্ষিকার প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম।

তিনি বলেন, সকালে ভোট গণনাকালে জান্নাতুল ফেরদৌস হঠাৎ গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

জাবির প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শারীরিক ক্লান্তি ও পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। তাই প্রীতিলতা হলের ভোট গণনার কাজ সকালে করার সিদ্ধান্ত হয়। 

তিনি বলেন, ওই শিক্ষিকাও সহকর্মীদের সঙ্গে গণনা কেন্দ্রে এসেছিলেন। কিন্তু সিনেট হলের গেইটের কাছে হঠাৎ পড়ে যান। অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App