×

জাতীয়

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় আসছে রোববার (১৪ সেপ্টেম্বর)। তারা বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন। ৩ দিনের সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

ঢাকা সফরে মার্কিন প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন।

আরো পড়ুন : আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

এর আগে মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে। ঢাকায় উভয় পক্ষ খসড়া চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনে তা চূড়ান্ত রূপ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়ে ছিলেন, শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর বিষয়ে ইতোমধ্যেই অগ্রগতি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App