×

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা

ছবি: ভোরের কাগজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় (ইউএনজিএ) যোদানের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। সেখানে বাংলাদেশের জাতীয় বক্তব্য দেবেন এবং উচ্চস্তরের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে গত বছরের সরকারের কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, চারজন শীর্ষ রাজনৈতিক নেতা এ বছর বাংলাদেশের প্রতিনিধি দলে যোগ দেবেন। তারা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস ইউএনজিএ’র পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। যার বিস্তারিত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে যাত্রা করবেন। ২ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বছর ইউএনজিএ’র সাধারণ বিতর্ক ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের রাষ্ট্র ও সরকারের প্রধানরা জটিল এবং আন্তঃসংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তাদের অগ্রাধিকার ও নীতি প্রাধান্য তুলে ধরবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App