×

জাতীয়

দেশে ফিরলেন শহিদুল আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম

দেশে ফিরলেন শহিদুল আলম

দেশে ফিরলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ছবি : সংগৃহীত

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশি খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর বাইরে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং গ্লোবাল সামুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

আরো পড়ুন : সব সংশয় কাটল, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, এখনও তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ না এই নির্যাতন বন্ধ হয়, আমাদের কাজ শেষ হবে না।

তিনি বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে বাংলাদেশি যারা বিশ্বের নানা প্রান্ত থেকে আমার জন্য দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।

বিমানবন্দরে পৌঁছালে সহকর্মী ও পরিবারের সদস্যরা ফুল দিয়ে শহিদুল আলমকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন শহিদুল আলম এবং শনিবার ভোরে দেশে পৌঁছান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App