×

জাতীয়

বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন

ছবি : সংগৃহীত

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।  শনিবার (১১ অক্টোবর)-এর মধ্যে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে লিখিত প্রতিক্রিয়া দিতে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই প্রস্তাবটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি কমিশন বিবেচনা করছে।

আরো পড়ুন : সব সংশয় কাটল, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে বলা আছে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়সহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।”

চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ‘জুলাই সনদ ২০২৫’ প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। এখন কমিশন সংবিধানের এই অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।

রাজনৈতিক দলগুলোকে শনিবার বিকেল ৪টার মধ্যে তাদের মতামত কমিশনের দপ্তরে, ই-মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে একই মাধ্যমে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করে। এতে সংবিধানের প্রথম ভাগে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামে চতুর্থ ধারাটি যুক্ত হয়, যার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে নির্ধারণ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App