×

জাতীয়

এনসিপিকে নতুন প্রতীক দিচ্ছে ইসি, এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

এনসিপিকে নতুন প্রতীক দিচ্ছে ইসি, এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নতুন প্রতীক বরাদ্দ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন এই সপ্তাহের মধ্যেই নতুন প্রতীক সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, কমিশনের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রতীক বরাদ্দের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতীকের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

‘শাপলা’ প্রতীক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। আগের অবস্থানই বহাল আছে। ইসি স্বীয় বিবেচনায় প্রতীক নির্ধারণ করে এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি জারি করবে।

গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা ঠিক হবে না। কোনো বিষয় আনুষ্ঠানিকভাবে কমিশনে না এলে এ বিষয়ে কিছু বলার সুযোগ নেই।

শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, এটি নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। মামলা হয়েছে ও তদন্ত চলছে। যার কাজ, সে-ই করছে; কমিশন তার দায়িত্বে মনোযোগী রয়েছে।

নির্বাচন প্রস্তুতি কতটুকু, এমন প্রশ্নে আখতার আহমেদ জানান, যদি শতকরা হিসেবে বলি, তাহলে এখন আমাদের প্রস্তুতি প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া এই সপ্তাহে শেষ হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।

পুনর্গঠনের দাবি ও রাজনৈতিক চাপ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে। আমরা আমাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে কাজ করছি। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App