×

জাতীয়

৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন, এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন (নং-১৪৩) জারি করেছে। আগামী এক-দুই দিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী, এই ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই রেয়াতসহ কমপক্ষে ২০ বছর সাজা ভোগ করেছেন।

আরো পড়ুন : শেখ হাসিনার বিচারের রায় কবে, জানালেন তথ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, যেসব বন্দির সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তাদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছেন, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করেই সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩৭ জন বন্দি মুক্তি পাচ্ছেন। তাদের মধ্যে কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছর। এসব সাজা মওকুফ করায় তারা এবার মুক্তি পাচ্ছেন। যদিও প্রস্তাবে নারী ও পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে চূড়ান্ত তালিকায় কোনো নারী বন্দি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App