×

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এলাকাটিতে দুটি এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করলে লাঠিপেটা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থলে অন্তত দুইটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শতাধিক সেনাসদস্য এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরো পড়ুন : মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় পড়া শুরু

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা আগে জানিয়েছিলেন, ধানমন্ডি ৩২-এর দিকে এক্সকাভেটর আনার বিষয়টি তাঁরা শুনেছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, আমরা কোনো মতেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়। এর আগে জুলাই গণ–অভ্যুত্থানের সময় ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে। এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গণ–অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ নিয়ে করা এটি প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App