×

জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বস্তরের সহযোগিতা চাইলেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বস্তরের সহযোগিতা চাইলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

সিইসি বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। আমাদের এজেন্ডা একটাই- জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সিইসি বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন সিইসি—নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং পর্যবেক্ষক নিয়োগে এমন ব্যক্তিদের নির্বাচন করা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

নির্বাচনকে সফল ও গ্রহণযোগ্য করতে সকল পর্যবেক্ষকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App