×

জাতীয়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়; তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে বিজিবি সদর দপ্তরে আয়োজন করা নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকে সামনে রেখে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এ কারণে আমরা নিশ্চিত, ভোটের দিন আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

বর্তমান পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা পুরোপুরি নিখুঁত অবস্থায় গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি আশাবাদ ব্যক্ত করেন, সব মিলিয়ে নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি আরো ভালো হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App