×

জাতীয়

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ছবি : সংগৃহীত

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সুষ্ঠুভাবে উদযাপন ও জাতীয় কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দু’টি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

পরে নিরাপত্তা নিশ্চিত করতে সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সেবামূলক সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, সবার আগে সতর্কতা। রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে জনবল মোতায়েনে বিলম্ব করা যাবে না। সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। তিনি জানান, দুটি দিবস উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সবার সহযোগিতা থাকলে দিবস দু’টি সফলভাবে উদযাপন করা যাবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করতে হবে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখতে হবে।বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সুষ্ঠুভাবে উদযাপন ও জাতীয় কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দু’টি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

পরে নিরাপত্তা নিশ্চিত করতে সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সেবামূলক সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, সবার আগে সতর্কতা। রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে জনবল মোতায়েনে বিলম্ব করা যাবে না। সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। তিনি জানান, দুটি দিবস উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সবার সহযোগিতা থাকলে দিবস দু’টি সফলভাবে উদযাপন করা যাবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করতে হবে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App