×

জাতীয়

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত : এইচআরডব্লিউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত : এইচআরডব্লিউ

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এই সহিংস ঘটনাগুলো এমন এক সময়ে সংঘটিত হচ্ছে, যখন দেশটি দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

হিউম্যান রাইটস ওয়াচ আরো বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং চলমান রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের নাগরিক পরিসরকে ক্রমশ সংকুচিত করছে, যা নতুন করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

আরো পড়ুন : ক্রেনে নামানো হচ্ছে ডেইলি স্টারে আটকে পড়া সাংবাদিকদের

সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে দেশে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা রোধে কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি—বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে—সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও বাড়তি ঝুঁকির মুখে ফেলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App