×

জাতীয়

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রাশিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রাশিয়ার

ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রুশ রাষ্ট্রদূত দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান উত্তেজনা নিরসন করা প্রয়োজন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি যেন আরো জটিল আকার ধারণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন : ভিসা আবেদনকেন্দ্র চালুর বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

এ সময় নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচনের আগ পর্যন্ত দেশে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ বজায় থাকবে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলেকজান্ডার খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে তারা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App