×

জাতীয়

ভারতীয় হাইক‌মিশনারকে ডেকে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

ভারতীয় হাইক‌মিশনারকে ডেকে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনা ‘পূর্বপরিকল্পিত’ এবং সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থি।

সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।

আরো পড়ুন : ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভকেও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকা আশা প্রকাশ করেছে, ভারতের পক্ষ থেকে ঘটনাগুলো পূর্ণাঙ্গ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের

দেশজুড়ে হামে বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১১৪

দেশজুড়ে হামে বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১১৪

কুয়েতে তেল কমপ্লেক্সে ড্রোন হামলায় আগুন

কুয়েতে তেল কমপ্লেক্সে ড্রোন হামলায় আগুন

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App