×

জাতীয়

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবিপুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে আসে। এর কিছুক্ষণের মধ্যে ওপর থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়।

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App