×

জাতীয়

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, আদালতের এই আদেশের ফলে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না।

হাইকোর্টে বিফল হয়ে প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ রোববার লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসানের করা রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত ছাড়া ভোটের মাঠে আছেন আরও চারজন প্রার্থী। তবে স্থানীয় ব্যক্তিদের অনেকে মনে করছেন, মঞ্জুরুল আহসান নির্বাচন করতে না পারায় ভোটের মাঠে ‘শক্ত প্রতিদ্বন্দ্বী’ নেই হাসনাত আবদুল্লাহর। ফলে বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App