×

জাতীয়

পোস্টাল ব্যালট

ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

ছবি: ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট।

সোমবার (২ ফেব্রুয়ারি) ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে।

এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের তথ্যও জানিয়েছে ইসি।

সোমবার পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাকবক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

যেসব কারণে ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

সালমান শাহ হত্যা যেসব কারণে ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App