×

জাতীয়

সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু

রাজধানী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

 সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ‘ঢাকা মহানগর জজ কোর্টের সাবেকপিপি আব্দুল্লাহ আবু ও তার পরিবারের বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের সঙ্গে যোগসাজশ করে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ডিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ও তার পরিবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করারও অভিযুক্ত।’

জানা যায়,  দুদকের অভিযোগ আব্দুল্লাহ আবু এবং তার পরিবারের সদস্যরা বিদেশে পলায়ন করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমন বাতিলকরণের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছে দুদক।

আবেদনে আব্দুল্লাহ আবু সহ তার পরিবারের পরিচিত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন — তার  (স্ত্রী) মনোয়ারা বেগম, কাজী আহসান উল্লা শিবলী ও কাজী আমরীন সুলতানা (সন্তানরা)। আবেদনে তাদের জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছিল।

এ সময় আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App