×

জাতীয়

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

ছবি: পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটদান শুরু হয়েছে। যা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে, প্রথম বারের মতো পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্য ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

ইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।

একই সঙ্গে দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App