×

জাতীয়

মির্জা ফখরুল

একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে। 

দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন-এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরে দেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারবো। আর ভুল সিদ্ধান্ত নিলে আমরা আবার আগের মতো বিপদে পড়বো। মির্জা ফখরুল আরও বলেন-গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।

বিএনপি মহাসচিব বলেন-একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। কিন্তু একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে অস্তিত্বই হারিয়ে ফেলবো। একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। 

তিনি অভিযোগ করে বলেন,  এ সময় তিনি আরও বলেন-ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App