×

জাতীয়

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ৫৪ বছর ধরে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করে আনা হবে।

উত্তরবঙ্গকে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ কোনো 'সৎ মায়ের সন্তান' নয়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকেই। বিশেষ করে 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করেন। বিএনপিকে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার পর কিছুটা 'বিশ্রাম' নেওয়ার পরামর্শ দিয়ে তিনি দেশের সেবায় জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীদের মর্যাদা রক্ষা এবং তরুণদের হাতে আগামীর নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন গণভোট ও নির্বাচনে 'হ্যাঁ' এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এরআগে, মাঘের হাড়কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ। বাস, ট্রাক আর নৌকায় চড়ে হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হন। বেলা ১টা ৩৫ মিনিটে আমিরে জামায়াত হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছালে লাখো জনতার উচ্ছ্বাসে এক অন্যরকম আবহ তৈরি হয়।

এরও আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আরও একটি বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো  মানুষের ঢল

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো মানুষের ঢল

মব ভায়োলেন্স নামে কিছু নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা মব ভায়োলেন্স নামে কিছু নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App