×

জাতীয়

শাহবাগ ও যমুনার আশপাশে পুলিশের বাড়তি নিরাপত্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

শাহবাগ  ও যমুনার আশপাশে পুলিশের বাড়তি নিরাপত্তা

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সরকারি চাকুরীজীবী ও  ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় সারি সারি জলকামানও সাজিয়ে রাখা হয়েছে। অবশ্য আজ কাকরাইল, শাহবাগ বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড রাখা হয়নি।

দেখা গেছে, সকাল থেকেই এ এলাকায় অন্যান্য দিনের তুলনায় যানচলাচল কম। পথচারীদের সংখ্যাও খুব কম। শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এদিকে, ওসমান হাদি হত্যার ৫৪ দিন পার হলো। এখনো বিচার পাননি স্বজন ও সহকর্মীরা। ফলে বিচারের দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে তারা সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তারা ব্যারিকেড ভাঙতে চাইলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। 

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App