×

জাতীয়

পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভে নিজেই উপস্থিত পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভে নিজেই উপস্থিত পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে এক বিক্ষোভ মিছিলে নিজেই উপস্থিত হয়ে সাড়া ফেলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের ডাকে এই বিক্ষোভ শুরু হলে একপ্রকার সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। অনুষ্ঠানস্থলের সামনে তাকে দেখা যায়, যা কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পরে পাটওয়ারী নিজের ফেসবুকে পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যাঁরা মনে কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App