×

জাতীয়

আমীর খসরু

ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত নানাভাবে মানুষকে বিভ্রান্ত করছে, বহুমূখী ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে। তাই এখন থেকে শুরু করে ১২ তারিখ ভোটের ফলাফল না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

খসরু বলেন, প্রতিপক্ষের বট বাহিনী মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে, বেহেশতের টিকিট বিক্রি করে, মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে যায়। এখন আবার সিল ধরা পড়ছে। এগুলো তো সমস্যা। তাই সবাইকে চোখ–কান খোলা রাখতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য রাজনীতি করে। এ বিষয়ে বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি। বাকি সব দল কমবেশি আপস করেছে। বিএনপির পথ দুটি—গণতন্ত্র ও উন্নয়ন। এ দেশের প্রত্যেকটি মানুষের জন্য বিএনপির পরিকল্পনা আছে। আগামী দিনে বাংলাদেশে যে উন্নয়ন হবে, তার সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যাবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ফৌজুল কবিরের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সদস‍্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App