×

জাতীয়

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ঢাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ঢাকায়

ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। রোববার ঢাকায় পৌঁছান তিনি। এক বার্তায় নি‌জেই এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন নানা আকুফো-আদো।

তিনি বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত, একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে রয়েছে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই। 

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন করবে। এ দলের কাজের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। 

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথের এই বিশেষ দল নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App