×

জাতীয়

কুুমিল্লায় আলাল

আওয়ামী লীগের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

আওয়ামী লীগের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত সমাবেশে আলাল বলেন, তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন, থাকাই স্বাভাবিক, সবাই তো অপরাধের সঙ্গে যুক্ত না। আমার মনে হয়, যারা ওই রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে, গণবিরোধী কর্মকাণ্ডে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের নেতাকর্মীরা যেন আগ্রাসী না হন। বরং তাদের ব্যাপারে যেন আমাদের নেতাকর্মীরা উদার মনোভাব পোষণ করেন। এই বাংলাদেশে থাকার অধিকার সবার আছে। রাজনীতি করার অধিকার সবার আছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বহুমতকে একসঙ্গে বিকশিত হতে দেওয়া।

নির্বাচনের দিন পোলিং এজেন্টদের ভূমিকা সম্পর্কে মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা যখন হজ পালন করতে যাই, আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App