×

জাতীয়

ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ফল প্রকাশে দেরি হবে না: ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ফল প্রকাশে দেরি হবে না: ইসি

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলেও জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয় নাই। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদেরই ভোটার করা হয়েছে।’

আরো পড়ুন : সারাদেশে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিছিদ্র নিরাপত্তা -আইজিপি

আখতার আহমেদ বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে এবং ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের সঠিক তথ্য ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপতথ্য যেন প্রচার না হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনে সহায়তার জন্যই এই মিডিয়া সেন্টার চালু করা হয়েছে।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনায় যে সময় প্রয়োজন, তা দেওয়া হবে এবং ফলাফল প্রকাশ দীর্ঘায়িত হবে না।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App