×

জাতীয়

সারাদেশে ৫ দিন ড্রোন উড়ানো নিষিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

সারাদেশে ৫ দিন ড্রোন উড়ানো নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না। সরকারি/বেসরকারি ব্যক্তি/সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যথারীতি বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App