×

জাতীয়

বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি

ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের সময় নগদ টাকা বহনের কোনো আইনি সীমা নেই। বৈধ সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

 এ বিষয়ে ইসি সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা যদি বৈধ হয়, টাকার সোর্স যদি বৈধ হয়, তাহলে বহনে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যায়। তবে নির্বাচনে কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে টাকা বহন করা হয়ে থাকলে তা ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে। আর যদি অবৈধ টাকা হয় তা দেখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App