×

জাতীয়

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

ছবি : সংগৃহীত

পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে প্রিসাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ জানান।

তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম নয়। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না বা ঢোকা যাবে কিন্তু ব্যবহার করা যাবে না।

আরো পড়ুন : সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে: সিইসি

তিনি বলেন, আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য নয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা অভিযোগ তুলেছেন, এ ধরনের আচরণ ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App