×

জাতীয়

ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট প্রদান করুন।

আরো পড়ুন : নতুন স্বপ্নের শুরু, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধান বলেন, জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করি, ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

গণমাধ্যমকর্মীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার লোকজন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App