×

জাতীয়

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি : সংগৃহীত

দুই-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রতি প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : গুজবের মধ্যেও ভোট শান্তিপূর্ণ, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

তিনি বলেন, আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও গুজব প্রতিরোধ সম্ভব হয়েছে। একইভাবে নির্বাচন চলাকালে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে অপপ্রচার এবং গুজব রোধ করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনে মিডিয়া যথাযথ ও সঠিক তথ্য পরিবেশন করবে।

এর আগে এবং পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App