×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ছবি: সংগৃহীত

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সাড়ে ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি তার নিজ উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সপরিবারে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি যে আজ ভোট দিতে পারছি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ।’ 

তিনি আরও জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তানরাও আজ নিজ এলাকায় এসে প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ সময় তিনি তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে, এটি দেশের আগামীর জন্য একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং এখনও সেই পরিবেশ বজায় আছে। আশা করি সারাদেশেই এমন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে বাবর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। তবে যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে, তারা মূলত গর্হিত কাজ করছে। আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। 

এসময় নির্বচনী পরিবেশ সুষ্ঠ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক এবং ভোট ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের আহ্বান জানান তিনি। প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

উল্লেখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এখন নাগাদ কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App