×

জাতীয়

জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীর ২ বছরের জেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীর ২ বছরের জেল

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

আটক নারী হলেন, ছাবিলা বেগম (পিতা: শুকুর আলী হাওলাদার)

সূত্র জানায়, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রের ভেতরে প্রবেশ করে অন্য এক ভোটারের নামে ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে যাচাই-বাছাই করা হয়। পরে প্রাথমিক তদন্তে জাল ভোট দেওয়ার চেষ্টা প্রমাণিত হলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

এদিকে, তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী শুনানি শেষে আরপিওর ৭৪(৫) ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানায়, ‘ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জাল ভোটের চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App