×

জাতীয়

অধিকার ফিরে পাওয়ার আশা

তারেক রহমানকে সাঈদ খোকনের অভিনন্দন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

তারেক রহমানকে সাঈদ খোকনের অভিনন্দন বার্তা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার আশাও প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি আশা করি বিএনপি জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। পাশাপাশি দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোটের সার্বিক সফলতা প্রত্যাশা করছি।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App