×

জাতীয়

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব

ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শপথের বিষয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। 

আজ শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘শপথ খুব দেরি হলে ১৬ কিংবা ১৭ তারিখ হবে। গতকাল থেকেই শপথের বিষয়ে কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শপথ কে পড়াবেন তা দ্রুতই জানিয়ে দেয়া হবে। বঙ্গভবনের সকল কিছু আসিফ নজরুল দেখছেন।’

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শিগগিরই নতুন সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। আগামী বুধবারের মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রিসভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App