×

জাতীয়

রুমিনের সঙ্গে ছবি দিয়ে কি বললেন অপু?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

রুমিনের সঙ্গে ছবি দিয়ে কি বললেন অপু?

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট।

এদিকে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুক স্টোরিতে ছবি শেয়ার করেন অপু। এ সময় ক্যাপশনে সংক্ষিপ্ত, আন্তরিক ভঙ্গিতে লেখেন, ‘অভিনন্দন’।

নারী নেতৃত্বের জয়গান এবং তারকাদের এই সংহতি নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। দুই ভুবনের দুই সফল নারীকে একসাথ দেখে মুগ্ধ অনুসারীরাও। নেটিজেনদের মতে, এটি কেবল একটি ছবি নয়, বরং নারী জাগরণের এক অনন্য দৃষ্টান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App