×

জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করে।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘রমজান মানুষের ব্যক্তিগত ও জাতীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। সিয়াম, দান ও ইবাদতের মাধ্যমে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এই মাসের শিক্ষা আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘রমজানের মূল শিক্ষা হলো আত্মসংযমের মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন করা।’

হিংসা, বিদ্বেষ ও বিভাজন পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পবিত্র রমজান মাস বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App