×

জাতীয়

নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা অতিরিক্ত সেনাসদস্যদের সংখ্যা ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন : জাতীয় সরকারে অংশ নেবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

ভাষণে তিনি বলেন, দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করেছে। জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব দায়িত্ব সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে বলে জানান সেনাপ্রধান।

এ সময় ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App