×

জাতীয়

ফেসবুক পোস্টে তৈয়্যব: ‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম

ফেসবুক পোস্টে তৈয়্যব: ‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

লাইসেন্স প্রদান না করায় রাজনৈতিক অঙ্গনের অনেকেই তার ওপর অসন্তুষ্ট, এমন দাবি করে সমালোচকদের উদ্দেশে কঠোর ভাষায় বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, তার কাজ নিয়ে আলোচনা-সমালোচনা করা হোক, ব্যক্তিগত আক্রমণ নয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, টেলিকমের দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দিইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার ওপর নাখোশ হয়েছেন। মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন। বরং আমার কাজ নিয়ে আলোচনা-সমালোচনা করুন, দেশের দু-পয়সা উপকার হবে।

আরো পড়ুন : দেশ ছেড়েছেন ফয়েজ আহমেদ

ফেসবুক পোস্টে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও টেলিকম খাতে তার সময়ে নেওয়া বিভিন্ন আইন ও নীতিমালার তালিকাও তুলে ধরেন তিনি। আইসিটি খাতে প্রণীত অধ্যাদেশ ও নীতিমালার মধ্যে রয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত), ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত), ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ (গেজেট প্রকাশিত), জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত), ন্যাশনাল সোর্স কোড পলিসি, ২০২৬ (আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত), ন্যাশনাল এআই পলিসি, ২০২৬ (খসড়া প্রকাশিত) এবং ন্যাশনাল ক্লাউড পলিসি, ২০২৬ (খসড়া প্রকাশিত)।

টেলিকম খাতে তার সময়ে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, টেলিকম লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি (গেজেট প্রকাশিত), টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ (গেজেট প্রকাশিত), ন্যাশনাল সার্ভেইল্যান্স প্রসেস প্রস্তাবনা (নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন), টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সসমূহের নতুন গাইডলাইন (গৃহীত) এবং রোলআউট অবলিগেশন ও কেপিআই বেঞ্চমার্কিং (গৃহীত)।

ডাক বিভাগেও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬, নতুন ঠিকানা ব্যবস্থাপনা ও ম্যাপিং, ভাসমান ও জলবায়ু পরিবর্তন অভিযোজন, ডিজিটাল পার্সেল ও পোস্টাল ট্র্যাকিং এবং ই-কমার্স রূপান্তরের জন্য সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং চালু করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি আরো দাবি করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের প্রণীত টেলিকম আইন, নীতিমালা ও গাইডলাইন পরিবর্তন করে নতুন পারফরম্যান্স বেঞ্চমার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ব্যক্তিকে তার কাজের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়ে ফয়েজ আহমদ বলেন, তা না হলে ভবিষ্যতে কেউ দেশে দায়িত্ব নিতে আগ্রহী হবে না। তিনি আরো উল্লেখ করেন, দায়িত্বকালে ১১ মাসে কী করেছেন এবং কেন করেছেন তা নিয়ে ‘নোট টু সাকসেসর’ লিখে গেছেন, যা দেশের ইতিহাসে প্রথম বলে দাবি করেন। তার ভাষ্য, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একটি শক্ত ভিত্তির ওপর কাজ শুরু করতে পারবেন, তবে হঠকারী সিদ্ধান্ত নিলে তা ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে থাকবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App