×

জাতীয়

টাঙ্গাইলের ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহালে আদালতের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

টাঙ্গাইলের ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহালে আদালতের নির্দেশ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অধীনে ১৩টি ইউনিয়নে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ১৩ জন চেয়ারম্যানকে পুনরায় স্বপদে পুনর্বহাল করা হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত এই পরিপত্রে একই সঙ্গে ওই ১৩ ইউনিয়ন পরিষদে ১৯ আগস্ট ২০২৪ তারিখে নিয়োগ দেওয়া প্রশাসকদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়।

ইউনিয়নগুলো হলো— দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ও সাগরদিঘী।

জানা যায়, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ’র নেতৃত্বে ঘাটাইলের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পুনর্বহাল চেয়ে উচ্চ-আদালতে একটি রিট আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ জারি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুই সপ্তাহের মাথায় ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপণের মাধ্যমে ৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। এর দুই মাস পর ওই বছরের অক্টোবরে দেশের ৪,৫৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সকল ক্ষেত্রেই  নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের পাশাপশি ওইসব পদে প্রশাসক নিয়োগের আদেশও জারি করা হয়।

এদিকে, দীর্ঘ ১৬ মাস পর আদালতের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৫,৪৪৭ জন জনপ্রতিনিধির মাঝে ১৩ জনের পুনর্বহালের রায়ে আশার আলো দেখতে শুরু করেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা। মাসে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবিতে ‘ষষ্ঠ উপজেলা পরিষদের অপসারিত জনপ্রতিনিধিবৃন্দ’ ব্যানারে ২০২৫ সালের ৭ মে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলণও করেছিলেন তারা। 

ঘাটাইলের ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহালের এই আদেশ জারির পর এবার দেশের বাদবাকি ৪.৫৫৮ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাও খুব তাড়াতাড়ি উচ্চ-আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ‘ষষ্ঠ উপজেলা পরিষদের অপসারিত জনপ্রতিনিধিবৃন্দ’ সংগঠনের সভাপতি ও গাজীপুর সদর উপজেলার অপসারিত চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App