×

জাতীয়

৭৩ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

৭৩ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

নাফ নদীর শূন্য লাইন দিয়ে ৭৩ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। পরে স্থানীয় প্রশাসন, বিজিবি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেল বছরের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন বাংলাদেশের এসব জেলে। এ সময় তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে। সেখানে তারা বিভিন্ন মেয়াদে আটক ছিলেন।

মানবিক দিক বিবেচনা করে কক্সবাজারের নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় মিয়ানমারে আটক ৭৩ জন জেলে দেশে ফিরেছেন। দীর্ঘ আলোচনা ও ধারাবাহিক যোগাযোগের পর প্রথম ধাপে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বাকিদেরও প্রত্যাবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আসন্ন রমজানের আগে জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App