×

জাতীয়

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কারওয়ান বাজারের আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ এএম

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কারওয়ান বাজারের আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের কাঠপট্টি থেকে পাশের পাঁচতলা বাণিজ্যিক ভবনের ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন অবশেষে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবি ভবন সংলগ্ন ‘কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশন’এর পেছনে কাঠপট্টি নামে পরিচিত কাঠ ও জিপসাম বোর্ডের পাইকারি বাজারের ‘ডায়মন্ড টিম্বারস’ নামের একটি স’মিল (কাঠের গোলা) থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাত ১০টা ২৮ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়ে ১০টা ৪৫ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা প্রথম ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, ডায়মন্ড টিম্বারস নামের একটি স’মিল (কাঠের গোলা) থেকে আগুনের সূত্রপাত হয়। স’মিলে প্রচুর কাঠ থাকায় আগুন দ্রুত পাশে থাকা একটি পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটি মূলত বিভিন্ন পণ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো, যেখানে প্লাস্টিক পণ্য, প্যাম্পারস এবং কাঠের আসবাবপত্র মজুত ছিল।

আগুনের ভয়াবহতা বুঝতে পারায় দ্রুত আরও তিনটি ফায়ার স্টেশনের মোট ১১টি ইউনিট কাজে যোগ দেয় জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল আগুন যেন কারওয়ান বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে। ভবনটির স্থাপত্য নকশায় ত্রুটি থাকায় এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে যাতায়াত করা যাচ্ছিল না, যা আমাদের কর্মীদের ভেতরে ঢুকতে বাধাগ্রস্ত করেছে।’

রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলেও জানান তিনি।

পাঁচতলা ওই বাণিজ্যিক ভবনটিতে কোনো ধরনের অগ্নিনির্বাপণ সরঞ্জাম বা পর্যাপ্ত এক্সিট রুট নেই বলেও নিশ্চিত করেন ফায়ার সার্ভিসে এই কর্মকর্তা।

আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান কর্নেল তাজুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App