×

জাতীয়

সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে কোন বিভাগ, কম কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে কোন বিভাগ, কম কোথায়

ছবি : সংগৃহীত

বিএনপির নতুন মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এই বিভাগ থেকে মোট ১২ জন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজন রয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম প্রতিনিধিত্ব পেয়েছে সিলেট বিভাগ, যেখানে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে মাত্র দুজনকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ঢাকা বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজশাহী বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হয়েছেন এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী হয়েছেন মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগে পূর্ণমন্ত্রী না থাকলেও প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব। প্রতিমন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন আজাদ।

সিলেট বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

এভাবে নতুন মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বে স্পষ্টভাবে চট্টগ্রাম বিভাগের প্রাধান্য দেখা যাচ্ছে, আর সবচেয়ে কম প্রতিনিধিত্ব রয়েছে সিলেট বিভাগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App