×

জাতীয়

সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত

ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের এই প্রথম বৈঠকেই সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩’ (সংশোধনী ২০১৬) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রত্যেকে সংসদ সদস্য বেতন-ভাতা, অফিস পরিচালনা, চিকিৎসা, ভ্রমণ, পরিবহন ইত্যাদি সুবিধার পাশাপাশি শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং লটারি ছাড়াই সরাসরি সরকারি প্লট বরাদ্দের বিশেষ সুবিধা পেয়ে থাকেন। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App