×

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কে এই ড. তিতুমীর?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কে এই ড. তিতুমীর?

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ড. তিতুমীরকে মন্ত্রী পদমর্জাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের তথ্য জানা যায়।

অধ্যাপক তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন (Development Studies) বিভাগে শিক্ষকতা করছেন এবং সবশেষ বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালনের করেছেন।

এছাড়া উন্নয়ন ও পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা 'উন্নয়ন অন্বেষণ'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপদেষ্টা হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে ড. তিতুমীর।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নেয়া এই গবেষক অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যনীতি ও কূটনীতি নিয়েও বিশেষ ডিগ্রী নেন।

গবেষণা ও শিক্ষকতায় সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই অর্থনীতিবিদ রয়্যাল হলওয়ে (লন্ডন বিশ্ববিদ্যালয়) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। সামষ্টিক অর্থনীতি, জলবায়ু অর্থায়ন এবং বাণিজ্যনীতি বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। নীতিনির্ধারণী গবেষণা ও উন্নয়ন কৌশল উদ্ভাবনে বিশেষজ্ঞ হিসেবে তাঁর বিশেষ সুখ্যাতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App