×

জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

সাকিব-মাশরাফি কিংবদন্তী, তাদের ফেরাতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম

সাকিব-মাশরাফি কিংবদন্তী, তাদের ফেরাতে হবে

ছবি: সংগৃহীত

সাকিব ও মাশরাফিকে দেশের কিংবদন্তি ক্রিকেটার উল্লেখ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নবনিযুক্ত প্রতিমন্ত্রী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, এই দুজনের বিরুদ্ধে অন্তর্বতী সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে নমনীয়তার সঙ্গে দেখা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসায় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে আমিনুল হক গেলো বছরের বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিলো বলেও উল্লেখ করেন।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকার দায়ে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে অন্তর্বতী সরকারের আমলে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এমনকি নড়াইলে মাশরাফি বিন মর্তুজার পৈত্রিক বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়া হয়। ফলে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাশরাফি একপ্রকার আত্মগোপনে রয়েছেন; আর সাকিব আল হাসান অবসর না নিলেও তাকে এই দেশ ও দেশের ক্রিকেট -দুটো থেকেই দূরে থাকতে বাধ্য করা হয়।

এমন অবস্থায় বিএনপি সরকারের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে মাশরাফি ও সাকিবকে নিয়ে নতুন সরকারের কোনো ভাবনা আছে কিনা- এমন প্রশ্ন করা হলে ক্রিড়া প্রতিমন্ত্রী জানান যে, আইনি বিষয়গুলো সমাধান করেই এই দুই তারকা ক্রিকেটারকে ফেরানোর পরিকল্পনা রয়েছে। 

আমিনুল স্পষ্ট করে বলেন, ‘যেহেতু তাদের  বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

খুব তাড়াতাড়ি একটি পরিচ্ছন্ন বিসিবি নির্বাচনের আয়োজনের ইঙ্গিত দিয়ে আমিনুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনটা নিয়ে আমি আগেও বলেছি— এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা নিয়ে আমরা বসবো, আলোচনা করবো। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে যা প্রয়োজন করবো।’

ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে আমিনুল বলেন, ‘আমরা চাই, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো সমাধান করতে। আর ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির নিয়ম মেনে ইতিবাচক কিছু করার উদ্দেশ্য নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App