×

জাতীয়

বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ইসলামাবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ইসলামাবাদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ–পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামাবাদ। এ কথা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এক বার্তায় তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন।

ইসহাক দার নবগঠিত মন্ত্রিসভার সাফল্য কামনা করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান আগ্রহী। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন : আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App